আমাদের কথা
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার একটি অন্যতম বড় ও স্বনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে ভেলাবাড়ী স্কুল এন্ড কলেজ।
সংক্ষিপ্ত ইতিহাস
৬৩ বছর পুর্বে ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রান কেন্দ্রে প্রতিষ্ঠিত হয় ভেলাবাড়ী স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয় ১৯৮৫ সালে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন মেয়াদে প্রধান শিক্ষক হিসেবে মো আব্দুর রহমান,রজনীকান্ত বর্মন বিএড,গোফরান বিএ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।। বর্তমানে ২০০৪ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ আনিছুল হক।
লক্ষ্য ও উদ্দেশ্য
আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই। আমরা স্বপ্ন দেখি আমাদের সন্তানরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সনদ নির্ভর শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে প্রকৃত, বাস্তবিক ও প্রয়োগমুলক শিক্ষা অর্জন করবে। সৃজনশীলতা, কর্মদক্ষতা,সকল প্রকার মানবীয় গুনাবলীর সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের আদর্শিক পরিবর্তন ঘটানোই লক্ষ ও উদ্দেশ্য।